এবার যুবলীগের পুর্ণাঙ্গ কমিটিতে নতুন পদে এমপি নিক্সন

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন ফরিদপুর-৪ আসনের সাংসদ ও বঙ্গবন্ধু পরিবারের সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

আজ (শনিবার) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

এর আগে গতবছর জমকালো এক সন্মেলনের মাধ্যমে গঠন করা হয় যুবলীগের কেন্দ্রীয় কমিটি। সেখানে শীর্ষ পদে আসেন যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির সন্তান শেখ ফজলে শামস পরশ। সাধারন সম্পাদক হন মাইনুল হোসেন খান নিখিল। সন্মেলনের প্রায় এক বছর পর আজ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হলো।

প্রসঙ্গত, ২০১৪ সালে স্বতন্ত্র থেকে প্রার্থী হয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন মজিবুর রহমান চৌধুরী নিক্সন। সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনেও স্বতন্ত্র থেকে প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর