বিএনপি নির্বাচনে হেরেই নাশকতার অপচেষ্টা করেন: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্বাচনে পরাজিত হয়ে গেলেই বিএনপি নাশকতার অপচেষ্টা করেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খান কামাল। এই ধরণের অপতৎপরতা দমনে সরকার যেকোনো সিদ্ধান্ত নিতে পারে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
আজ দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি এগুলো সবসময় করে থাকে। সব সময় করার প্রচেষ্টা হয়তো নেবে। কিন্তু কোন জায়গায় সাকসেসফুল হয়নি। এবার কয়েকটা বাসের মধ্যে অগ্নিসংযোগ করেছে। আমরা এটার ব্যবস্থা নিচ্ছি। এতে করে যারাই এই কাজে জড়িত ছিল, যারাই এটা করেছে তাদের সবাইকে আইনের মুখোমুখি হতে হবে।’
বাসে আগুন দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফোনালাপ বিশ্লেষণ করে দেখা হচ্ছে বলেও তিনি জানান।
বার্তাবাজার/এসজে