জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন পরিচালক হিসাবে নিয়োগ পেয়ছেন। সরকার তাকে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন। গত ১১ নভেম্বর এই চুক্তিটি সম্পন্ন হয় বলে তিনি জানান।
তিনি জানান, ‘নাটক করেই একটি জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দিলাম। আমার সমস্ত ভাবনায় নাটকের উন্নয়ন। কাজেই এই নিয়োগে সরকারের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি ভীষণ খুশি।’
নব্বই দশকে বেশ আলোড়ন সৃষ্টি করে ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকের মাধ্যমে তারকা খ্যাতি পান আফসানা মিমি। প্রথম এ ছাড়া, প্রশংসিত কিছু সিনেমায়ও আফসানা মিমি অভিনয় করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে— চিত্রা নদীর পাড়ে, নদীর নাম মধুমতি প্রভৃতি।
বার্তাবাজার।।এসজে