কারাগারের টয়লেটে নিজের মেয়েকে ধর্ষণ মামলার আসামির লাশ

বরিশাল কেন্দ্রীয় কারাগারের টয়লেটে ধর্ষণ মামলার এক আসামির মরদেহ পাওয়া গেছে। কর্তৃপক্ষের দাবি ওই আসামি আত্মহত্যা করেছেন।গতরাতের (শুক্রবার) কোনো এক সময় কারাগারের মশারি ছিঁড়ে দড়ী বানিয়ে তা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছে বলে কর্তৃপক্ষ বলছে।

নিহতের নাম হানিফ খলিফা (৪০। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মধুখালীর এই ব্যাক্তি বরিশাল নগরের বিমানবন্দর থানার চৌহুতপুর এলাকায় থাকতেন।

নিজের বাকপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের দায়ে তার স্ত্রী এই মামলা দায়ের করেন। গত ১ অক্টোবর থেকে কারাগারে ছিলেন। এর আগে গত ৩০ সেপ্টেম্বর বিমানবন্দর থানায় হানিফ খলিফার স্ত্রী তাদের বাকপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করেন। ওই মামলায় গ্রেফতার হয়ে ১ অক্টোবর থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

এ বিষয়ে কারাগারে সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, কয়েক দিন আগে ডিএনএ টেস্টের জন্য হানিফকে কারাগারের বাইরে নেয়া হয়েছিল। এরপর তাকে কারাগারে কোয়ারেন্টাইনে রাখা হয়।

আজ (শনিবার) সকালে তার মরদেহ উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর