যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা গ্রাম থেকে ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তরিকুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশ সদস্যরা।
শনিবার(১৪ নভেম্বর) ভোরের দিকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, বেনাপোল পোর্ট থানাধীন শিবনাথপুর বারোপোতা গ্রামের মৃত আবুবক্কর সরদার এর ছেলে তরিকুল ইসলাম(৩৫)।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সোমেনদাশ বার্তা বাজার কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের মধ্য থেকে ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি