প্রকাশ হলো বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্টের ফিকশ্চার

অবশেষে আগামি ২৪ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে ৫ দলের অংশগ্রহণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের খেলা। আন্তর্জাতিক ক্রিকেট কিংবা বিপিএল যেভাবে আয়োজিত হয়, সেভাবে না হলেও বঙ্গবন্ধুর নামে হতে যাওয়া এই টুর্নামেন্টের জৌলুশ বাড়াতে সব রকম চেষ্টাই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবার প্রকাশিত হয়েছে এই টুর্নামেন্টের সময়সূচী। প্রতিযোগীতার প্রথম ম্যাচে ২৪ শে নভেম্বর বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপের রাজশাহী । অপর ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে জেমকন খুলনা। ১৮ ডিসেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

নিম্নে এই তালিকা উল্লেখ করা হল-

২৪ নভেম্বর, ২০২০- ১।বেক্সিমকো ঢাকা বনাম মিনিস্টার গ্রুপ রাজশাহী ও ২। ফরচুন বরিশাল বনাম জেমকন খুলনা

২৬ নভেম্বর, ২০২০- ১। জেমকন খুলনা বনাম মিনিস্টার গ্রুপ রাজশাহী ও ২। গাজী গ্রুপ চট্টগ্রাম বনাম বেক্সিমকো ঢাকা

২৮ নভেম্বর, ২০২০ –১। জেমকন খুলনা বনাম গাজী গ্রুপ চট্টগ্রাম ও ২। মিনিস্টার গ্রুপ রাজশাহী বনাম ফরচুন বরিশাল

৩০ নভেম্বর, ২০২০ –১। ফরচুন বরিশাল বনাম গাজী গ্রুপ চট্টগ্রাম ও ২। বেক্সিমকো ঢাকা বনাম জেমকন খুলনা

০২ ডিসেম্বর, ২০২০ – ১। ফরচুন বরিশাল বনাম বেক্সিমকো ঢাকা ও ২। মিনিস্টার গ্রুপ রাজশাহী বনাম গাজী গ্রুপ চট্টগ্রাম

০৪ ডিসেম্বর, ২০২০- ১। ফরচুন বরিশাল বনাম জেমকন খুলনা ও ২। বেক্সিমকো ঢাকা বনাম মিনিস্টার গ্রুপ রাজশাহী

০৬ ডিসেম্বর, ২০২০- ১। গাজী গ্রুপ চট্টগ্রাম বনাম বেক্সিমকো ঢাকা ও ২। জেমকন খুলনা বনাম মিনিস্টার গ্রুপ রাজশাহী

০৮ ডিসেম্বর, ২০২০-.১। মিনিস্টার গ্রুপ রাজশাহী বনাম ফরচুন বরিশাল ও ২। জেমকন খুলনা বনাম গাজী গ্রুপ চট্টগ্রাম

১০ ডিসেম্বর, ২০২০- ১। বেক্সিমকো ঢাকা বনাম জেমকন খুলনা ও ২। ফরচুন বরিশাল বনাম গাজী গ্রুপ চট্টগ্রাম

১২ ডিসেম্বর, ২০২০- ১। মিনিস্টার গ্রুপ রাজশাহী বনাম গাজী গ্রুপ চট্টগ্রাম ও ২। ফরচুন বরিশাল বনাম বেক্সিমকো ঢাকা

১৪ ডিসেম্বর, ২০২০- এলিমিনেটর (তৃতীয় ও চতুর্থ দল) কোয়ালিফায়ার – ১ (প্রথম ও দ্বিতীয় দল)

১৫ ডিসেম্বর, ২০২০- কোয়ালিফায়ার – ২ (এলিমিনেটর জয়ী ও কোয়ালিফায়ার পরাজিত)

১৮ ডিসেম্বর, ২০২০ – ফাইনাল (কোয়ালিফায়ার ১ ও কোয়ালিফায়ার ২ বিজয়ী)

সব গুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে, প্রতিদিন ২ টি করে ম্যাচ মাঠে গড়াবে। দিনের প্রথম ম্যাচ শুরু হবে ১.৩০ ও দ্বিতীয় ম্যাচ শুরু হবে ৬.৩০ মিনিটে, শুধুমাত্র ফাইনালে থাকছে রিজার্ভ ডে। মসবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

বার্তাবাজার/এনজিওকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর