করোনাকালে ফেরত আসা প্রবাসীদের অর্ধেকের বেশি মধ্যপ্রাচ্যের

মাহামারী করোনাকালে বিদেশ হতে দেশে ফিরে এসেছেন প্রায় পৌনে ৩ লাখ প্রবাসী। গত এপ্রিল থেকে দেশে ফেরত আসতে থাকাদের মাঝে বেশিরভাগই এসেছেন সৌদি আরব ও আমিরাতসহ মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশ থেকে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল থেকে ১১ নভেম্বর পর্যন্ত মোট ২লাখ ৭২ হাজার ১৮৫ জনেরও বেশি প্রবাসী কর্মী দেশে ফিরে এসেছেন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ১৫২ জন এবং নারী ৩১ হাজার ৩৩জন। তাদের মধ্যে বেশিরভাগই (৫৪ দশমিক ৬৭ শতাংশ) ফিরেছেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে।

এছাড়া ফেরত আসা প্রবাসীদের মাঝে বৈধ পাসপোর্টের মাধ্যমে ফিরেছেন ২ লাখ ৩৫ হাজার ৪০৪ জন এবং আউটপাসের মাধ্যমে ফিরেছেন ৩৬ হাজার ৭৮১ জন।

মন্ত্রণালয় থেকে আরও জানা যায়, উল্লেখিত সময়ের মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে সবচেয়ে বেশি ফিরেছেন প্রবাসী কর্মীরা। এই দুটি দেশ থেকে ফিরে এসেছেন ১ লাখ ৪৮ হাজার ৮২৫ জন (৫৪ দশমিক ৬৭ শতাংশ)। প্রতিদিনই এ সংখ্যা বেড়ে চলেছে।

১ এপ্রিল থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রবাসী কর্মীদের হালনাগাদ পরিসংখ্যানে দেখা গেছে, নির্দিষ্ট ২৮টিসহ অন্যান্য দেশের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ৭৬ হাজার ৯২২ কর্মী সৌদি আরব থেকে ফিরেছেন (পুরুষ ৬৩ হাজার ৬৫ জন ও নারী ১৩ হাজার ২৭০ জন)। এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে ৭১ হাজার ৯০৩ জন (পুরুষ ৬৫ হাজার ৬৮৯ জন ও নারী ৬ হাজার ২১৪ জন) ফেরত আসেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর