বগুড়ায় নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলোঃ বগুড়া সদরের গোকুল এলাকার জিহাদ (১৯), সারিয়াকান্দি উপজেলার মিলন মিয়া (২৫) ও বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ার রেহেনা বেগম ওরফে হেনা (৫২)।

আজ শনিবার বিকেলে ডিবির ওসি আব্দুর রাজ্জাক জানান, আটককৃতদের কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল, ১ কেজি গাঁজা ও ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দেয়া হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর