যশোরে কাউন্সিলরের ছেলে গাঁজাসহ গ্রেফতার

যশোরের চৌগাছায় পৌরসভা কাউন্সিলর এর ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ শামীম আক্তার ওরফে রানা (৩২)কে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে চৌগাছা থানা পুলিশ।

শনিবার(১৪ নভেম্ববর) দুপুর ২ টার সময় তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, চৌগাছা থানাধীন কারিগর পাড়া গ্রামের মোঃ আব্দুল মজিদ কাউন্সিলর এর ছেলে মোঃ শামীম আক্তার ওরফে রানা (৩২)।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিফাত খান রাজিব বার্তা বাজার কে জানান,গোপন সংবাদের ভিত্তিতে(এসআই) মান্নান সঙ্গীয় ফোর্সসহ চৌগাছা মহিলা কলেজের সামনের রাস্তা হইতে একটি মোটরসাইকেল এ বহন করা অবস্থায় কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ শামীম আক্তার ওরফে রানার কাছথেকে দুইটি পোটলা মধ্যে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হন।

তিনি আরো জানান গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর