রাজধানীর বিভিন্ন পয়েন্টে গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রহস্যজনকভাবে ১০টি বাস পোড়ানো হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের বৈদেশিক বিষয়ক উপকমিটির সদস্য ইশরাক হোসেনকে।
মতিঝিল থানার পক্ষে এসআই মো. হুমায়ুন কবির বাদী হয়ে এই মামলা দায়ের করেন। নিজের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলাকে ভিত্তিহীন উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছেন ইশরাক হোসেন।
তিনি বলেন, গত কয়েকদিন ধরে আমি অসুস্থ থাকায় বাসায় আইসোলেশনে আছি। বাসা থেকে একেবারেই বের হচ্ছি না। আইসোলেশনে থেকেও মামলার প্রধান আসামি হয়েছি আমি।
পুলিশ জানিয়েছে এ মামলায় প্রধান আসামি করা হয়েছে ইশরাক হোসেনকে। মামলায় তিনি ছাড়াও আসামি করা হয়েছে ৪১ জনকে। বৃহস্পতিবার মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন থানায় পুলিশের পক্ষ থেকে মোট ১৩টি মামলা করা হয় বলে জানানো হয়।
বার্তাবাজার/এসজে