জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নয়ন তারা (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় তার কাছে থাকা শিশু ইয়ামিন (২), নিশা (৪) নামে দুই শিশু গুরুতর আহত হয়। নিহত নয়ন তারা পিংনা ইউনিয়নের চানপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় ও রেলওয়ে পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার রাতে নিহত নয়ন তারা পিংনা ইউনিয়নের চানপুর গ্রামের শশুর বাড়ী থেকে রেললাইনের ধার ধরে বাবার বাড়ী জগন্নাথগঞ্জ ঘাটে যাচ্ছিল। এসময় যমুনা সেতু পূর্ব ষ্টেশন থেকে ময়মনসিংহগামী মেইল ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনটি মতিয়র রহমান তালুকদার রেলওয়ে ষ্টেশনের কাছাকাছি পৌছলে ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় সাথে থাকা দুই শিশু গুরুতর আহত হয়।
এ বিষয়ে এ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার রেলওয়ে ষ্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেলওয়ে পুলিশ শুক্রবার রাতে নিহতের লাশ উদ্ধার করে জামালপুর নিয়ে গেছে।
বার্তাবাজার/কে.জে.পি