হোমনায় বউকে হত্যা করে স্বামী পালাতক

কুমিল্লার হোমনায় বউকে খুন করে দুই সন্তান নিয়ে পালিয়েছে স্বামী। আজ শনিবার সকাল ১০ টার দিকে কুমিল্লার হোমনা উপজেলার চম্পক নগর গ্রামের মরিচ খেত থেকে নাছিমা আক্তার (৩০) নামে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরন করেছে হোমনা থানা পুলিশ।

এ ঘটনার পর ১২ বছরে ছেলে বাওয়ান ও ৮ বছরের এক মেয়ে জাকিয়াকে নিয়ে পালিয়েছে স্বামী জাকির হোসেন। সে ইটাভরা গ্রামের মো. দাদন মিয়ার ছেলে।

পুলিশ ধারণা করছে, রাতে শ্বাসরোধ করে নাছিমাকে হত্যা করে মরিচ খেতে ফেলে রাখা হয়েছে।

স্থানীরা জানান, প্রায় সময় স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ হতো আবার মিল মিশ ও হয়ে যেতো। তিন দিন হয় সে বাপের বাড়ি থেকে এসেছে আজ সকালে নাছিমা আক্তারের লাশ চম্পক নগর তার শশুর বাড়ির পাশের মরিচ খেতে দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলপ এসে লাশ উদ্ধার করে।

নিহতের বাবা মো. ওহাব আলী জানান, আমার মেয়েকে তার স্বামী প্রায়ই নির্যাতন করতো। কয়েক দফা বিচারও হয়েছে। কয়েক দিন আগে তাকে মারধর করলে সে আমার বাড়িতে চলে আসে। জাকির হোসেন তাকে খুন করার হুমকিও দিয়েছে। পরে আমার মেয়ে বাদী হয়ে হোমনা থানা জিডি করে। ৩ দিন আগে ক্ষমা চেয়ে মা আর মেয়েকে বাড়ি নিয়ে যায়। আমার মেয়েকে জাকির খুন করেছে। আমি এর বিচার চাই।

হোমনা মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম বলেন, মরদেহ দেখে মনে হচ্ছে- তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর