আল্লামা শফীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: পরিবারের দাবি

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবারের সদ্যরা। আজ শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন তারা।

বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ঘটনা উদঘাটনের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।

এছাড়া ১৫ নভেম্বর হেফাজতের কাউন্সিল বন্ধের আহ্বান জানিয়েছে আল্লামা আহমাদ শফির পরিবারের সদস্যরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর