আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস

ঢাকাসহ সারাদেশে চলতি মাসের প্রথম দিকে শীতের আবহ চলে এসেছে। তবে আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা ক্রমশ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার (১৪ নভেম্বর) পূর্বাভাসে আবহাওয়ার অফিস এসব তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর