বরিশাল কেন্দ্রীয় কারাগারের হাসপাতালের শৌচাগারে গলায় ফাঁস দিয়ে ধর্ষন মামলার হাজতি হানিফ খলিফার (৪০) আত্মহত্যার খবর পাওয়া গেছে।
আজ শনিবার ভোর রাতে এই ঘটনা ঘটে বলে।
মৃত হানিফ খলিফা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মধুকাঠি এলাকার অালী মোহাম্মদ খলিফার ছেলে এবং নগরীর কাশিপুরে সে ভাড়া বাসায় থাকতেন।
বিষয়টি নিশ্চিত করে সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক বলেন, ৩০ সেপ্টেম্বর বরিশাল এয়ারপোর্ট থানায় বাক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষনের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় পহেলা অক্টোবর কারাগারে অাসে হানিফ খলিফা। ভোর রাত তিনটার দিকে কারাগারের হাসপাতালের শৌচাগারে গিয়ে মশারির দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে হানিফ খলিফা অাত্মহত্যা করেছে বলে খবর পাই।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি