যুদ্ধে জড়াচ্ছে ভারত-পাকিস্তান

জীবন দিয়ে হলেও মাতৃভূমিকে রক্ষা করবো, ভারতকে হুঁশিয়ারি দিয়ে সতর্ক করেছে পাকিস্তান। গত বৃহস্পতিবার ‘লাইন অব কন্ট্রোলে’ ২ দেশের পাল্টাপাল্টি হামলায় হতাহতের ঘটনায় নয়াদিল্লিকে সতর্কবার্তা দিয়েছে ইসলামাবাদ।

গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) পাক মিলিটারিয়া উইং এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভারতীয় গণমাধ্যমে এসেছে দু’পক্ষের লড়াইয়ে ভারতীয় সেনারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নয়াদিল্লি যদি সীমান্তে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি করে আমরা একইভাবে জবাব দেব’।

এদিকে ভারতীয় বাহিনীর বরাতে দেশটির গণমাধ্যম বলছে, বিনা প্ররোচনায় জম্মু-কাশ্মীরের গুরেজ থেকে উরি পর্যন্ত এলাকায় হামলা চালায় পাকিস্তানি সেনা। তাতে ভারতীয় ৪ সেনা ও এক বিএসএফ সাব ইনস্পেক্টর-সহ ১১ জন নিহত হন। বাকি ৬ জন গ্রামবাসী।

অন্যদিকে পাকিস্তান সামরিক বাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে দাবি করে, ‘ভারতীয় বাহিনী বিনা উস্কানিতে সীমান্তে বসবাসরত নিরীহ মানুষদের লক্ষ্য করে মর্টার ও গুলি বর্ষণ করেছে। হামলার জবাবও দেয় পাকি বাহিনী। কিন্তু নিজেদের ব্যাপক ক্ষয়ক্ষতিতে জনগণের সামনে অপদস্থ হয়েছে ভারতীয় বাহিনী। নিজেদের ভুল না বের করে তারা আবারো সীমান্ত এলাকায় যুদ্ধে মেতেছে।’

২০২০ সালে ২ হাজার ১৫০ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ভারত। যা আঞ্চলিক শান্তি ও সুরক্ষার জন্য হুমকি হিসেবে দেখছে পাকিস্তান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর