ফ্রান্সে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। যদিও ২ সপ্তাহ আগে দেশটিতে নতুন করে বিভিন্ন শহরে লকডাউন দেয়া হয়েছে। দিন দিন সংক্রমণ বাড়তে থাকায় ফ্রান্সের নার্সিং হোমগুলোতে সেবা দেয়ার জন্য সেবাকর্মীদের নিয়োগ দিচ্ছে আন্তর্জাতিক সাহায্য সংস্থা ডকটরস উইদাউট বর্ডারস।
সংস্থাটির সমন্বয়ক অলিভিয়া গেরাউড জানিয়েছেন, ফ্রান্সে অতিরিক্ত কাজের চাপে থাকা সেবাকর্মীদের সহায়তাই তাদের মূল উদ্দেশ্য। তিনি বলছেন, ‘ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে’ রক্ষার মাধ্যমে সংকট মোকাবিলায় সংস্থাটির অভিজ্ঞতা রয়েছে।
ফ্রান্স ছাড়াও ইউরোপের অন্যান্য দেশের পরিস্থিতিও কম একটা ভালো নয়। জার্মানিতে গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৮৬৬ জন সংক্রমিত হয়েছে। মারা গেছে ২১৫ জন।
বার্তাবাজার/কে.জে.পি