সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ‘নির্যাতনে’ রায়হান আহমদ মৃত্যুর ঘটনায় মামলার প্রধান আসামী পুলিশের বহিস্কৃত উপ পরিদর্শক আকবর হোসেন ভূইয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। হত্যা মামলায় গত মঙ্গলবার (১১ অক্টোবর) এসআই আকবরকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়।
রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে তিনি অসুস্থতাবোধ করলে শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৯টায় তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয় পিবিআই। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা শেষে ফের রিমান্ডে নিয়ে যাওয়া হয়।
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এসআই আকবর অসুস্থ হলে পিবিআইর তত্ত্বাবধানে তাকে ওসমানী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা শেষে ফের নিয়ে যাওয়া হয়। তবে এ বিষয়ে তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক আওলাদ হোসেনকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
বার্তাবাজার/কে.জে.পি