পররাষ্ট্র প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শুক্রবার আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই তথ্য জানিয়েছেন।

পলক জানান, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ভাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার সুস্থতা কামনায় তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

তবে, মাত্র ৫ দিন আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফেসবুকে জানিয়েছিলেন, সেদিন বাসায় তারসহ অন্য সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর