বিদ্যুত স্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে ধানক্ষেতে ছিড়ে পরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে এক নারীসহ একই পরিবারের তিন জন মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের সৈয়দ আলীর স্ত্রী রেখা বেগম (৫৫) ও তাঁর ছেলে রাজিউল আলম (২৮) ও আব্দুর রাজ্জাকের ছেলে সুজন মিয়া (১৫)।

জানা যায়, সন্ধ্যায় বাড়ির পাশে একটি জলাশয়ে মাছ ধরতে যান তারা। তখন একটি ধান ক্ষেতে একই এলাকার শামছুল হকের ছেলে জাহিদুল ইসলামের সেচ পাম্পের বৈদ্যুতিক তার ছিঁড়েপড়ে থাকে। ফলে বিদ্যুতায়িত জমির ভেতর দিয়ে পার হওয়ার সময় তারা স্পৃষ্ট হন।

এ ঘটনায় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মা ও ছেলের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে গিয়ে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে সুজন মিয়া নামে এক কিশোরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসাপাতালে নেওয়ার সময় সেও মারা যান।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান বলেন, পুকুরে মাছ ধরতে যাওয়ার সময় মাটিতে পড়ে থাকা ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর