রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় পাওয়া একটি কলরেকর্ড বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম ইউনিট প্রধান মো. মনিরুল ইসলাম।
শুক্রবার দুপুরে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রেকর্ডে যারা কথা বলেছে পরিচয় জানতে কাজ করা হচ্ছে। তবে এই কল রেকর্ড মামলা প্রমাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইভিডেন্স হিসেবে কাজ করবে। কল রেকর্ড আর আগুনের ঘটনার সঙ্গে কথোপকথনের মিল রয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, গতকালের ঘটনার সঙ্গে ২০১৪-১৫ সালের ঘটনাগুলোর মিল রয়েছে। তবে কারা আগুন দিয়েছে তা নিয়ে তদন্ত করছে পুলিশ। ছয় বছর আগের ওই সময়ে আগুন দেওয়ার ঘটনাগুলোতে মানুষ যেমন আতঙ্কগ্রস্ত ছিল, একইভাবে গতকালও হঠাৎ বাসে আগুনের ঘটনায় নগরবাসী আতঙ্কিত হয়েছে। এটি হওয়ারই কথা। পুলিশও হতবাক হয়েছে হঠাৎ এতগুলো বাসে আগুন দেওয়ার ঘটনায়।
বার্তাবাজার/এসজে