গাজীপুরে মাইক্রোবাসে আগুন

গাজীপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা মেট্রো-চ-৫১-০৯৫৬ নাম্বারের মাইক্রোবাসের চালক সোহেল গাড়িতে ওঠে সুইচ অন করার সাথে সাথে গাড়িটিতে আগুন জ্বলে ওঠে বলে পুলিশ দাবি করছে।

জানা যায়, কালিয়াকৈরের মৌচাক রেন্ট-এ কার থেকে মাইক্রোবাসের চালক সোহেল ভাড়ায় যাত্রী বহন করে থাকে। প্রতিদিনের মতো শুক্রবার সকালে মৌচাক রেন্ট-এ কারে মাইক্রোবাসটি নিয়ে যায় চালক সোহেল। ভাড়া না হওয়ায় সারা দিনই মাইক্রোবাসটি স্ট্যান্ডে পার্কিং করে রাখা হয়।

রাত ৯টার দিকে ভাড়া না হওয়ায় মাইক্রোবাসটি বাসায় নিয়ে যাওয়ার জন্য চালক সোহেল ভেতরে উঠে সুইস অন করার সঙ্গে সঙ্গে মাইক্রোবাসটিতে আগুন ধরে উঠে। পরে চালক সোহেল কৌশলে মাইক্রোবাস থেকে নেমে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই পুরো মাইক্রেবাসটি পুড়ে যায়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, চালক মাইক্রোবাসটি চালু দেওয়ার সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর