পররাষ্ট্র প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ তথ্য জানান।

এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ (স্বপন)। শুক্রবার হুইপ নিজে ফেসবুকে এক পোস্টে এ কথা জানিয়ে লিখেছেন, আমি গতকাল থেকে করোনা আক্রান্ত। আমার স্ত্রী গত ১১ দিন ধরে আক্রান্ত। অনূগ্রহপূর্বক আমাদের জন্য দোয়া করবেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর