সামনে আসন্ন ৭ উপজেলা, ৫ পৌরসভা ও ১৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চুড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ (শুক্রবার) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের স্যাজনীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক সভায় এই তালিকা চুড়ান্ত করা হয়।
এই সভায় মনোনয়ন বোর্ডের প্রধান হিসাবে খোদ প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন। সন্ধ্যায় দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা পরিষদ নির্বাচনে খুলনা বিভাগের সাতক্ষীরার দেবহাটা মো. মুজিবর রহমান, যশোরের বাঘারপাড়ায় ভিক্টোরিয়া পারভীন সাথীকে মনোনয়ন দেয়া হয়েছে। রাজশাহী বিভাগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে নওগাঁ জেলার রাণীনগরে মো. আবদুর রউফ, পাবনার ঈশ্বরদীতে মো. নায়েব আলী বিশ্বাস ও বেড়ায় মো. রেজাউল হককে। চট্টগ্রাম বিভাগের কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মো. জাহাঙ্গীর খান চৌধুরী ও নোয়াখালীর বেগমগঞ্জে শাহনাজ বেগমকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ
পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন ঢাকা বিভাগের মাদারীপুরের রাজৈরে নাজমা রশীদ, ফরিদপুরের মধুখালীতে খন্দকার মোরশেদ রহমান, ফরিদপুর সদরে অমিতাভ বোস; রংপুর বিভাগের গাইবান্ধার পলাশবাড়ীতে মো. আবু বক্কর প্রধান ও চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তফাজ্জল হোসেন।
অন্যদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুর বিভাগের কুড়িগ্রামের রৌমারীর দাঁতভাঙ্গা ইউপিতে এসএম রেজাউল করিম ও বন্দবেড় ইউপিতে মো. আবদুল কাদের, চর শৌলমারী ইউপিতে কেএম ফজলুল মন্ডল, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের দলদলী ইউপিতে মো. আরজেদ আলী, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউপিতে আবদুল হান্নান, বরিশাল বিভাগের বরিশালের মেহেন্দিগঞ্জে উত্তর উলানিয়া ইউপিতে মো. নূরুল ইসলাম, মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়া ইউপিতে কাজী আবদুল হালিম।
ঢাকা বিভাগের নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া ইউপিতে মো. মতিউর রহমান, শরীয়তপুরের ভেদরগঞ্জের ডিএম খালি ইউপিতে মহসিন হক বেপারী।
ময়মনসিংহ বিভাগের নান্দাইলে জাহাঙ্গীরপুর ইউপিতে মোহাম্মদ আলী, সিলেট বিভাগে হবিগঞ্জ সদরের রাজিউড়া ইউপিতে বদরুল করিম দুলাল, মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল ইউপিতে সিএম জয়নাল আবেদীন, চট্টগ্রাম বিভাগের কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর উত্তর ইউপিতে মোহাম্মদ ইকবাল সরকার, রাঙ্গামাটির বিলাইছড়ির বড়থলি ইউপিতে সত্য চন্দ্র ত্রিপুরা এবং রাঙ্গামাটি সদরের মগবান ইউপিতে বিনিময় চাকমাকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
বার্তাবাজার/এসজে