আলফাডাঙ্গায় ফ্রি মেডিক্যাল ও মেডিসিন ক্যাম্প অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফ্রেন্ডস্ ফিলিংস ক্লাব’ এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ও মেডিসিন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ছবি: বার্তা বাজার।

শুক্রবার উপজেলার বানা এম এ মজিদ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সকাল ৮টা থেকে শুরু হয়ে এ ক্যাম্প চলে বিকাল ৪টা পর্যন্ত। ক্যাম্পে বিশেষজ্ঞ ৮ জন চিকিৎসকের মাধ্যমে এলাকার প্রায় দেড় সহস্রাধিক রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান সহ রক্তের গ্রুপ নির্ণয় ও বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. হাসান শেখ বার্তা বাজারকে জানান, ‘এই করোনাকালীন মহাদুর্যোগের সময় গ্রামের মানুষ বিশেষ করে যারা অসহায় ও দুঃস্থ তারা মারাত্মকভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই লক্ষ্যে ফ্রেন্ডস্ ফিলিংস ক্লাবের ব্যানারে তাদেরকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর