পটুয়াখালীতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে পোস্ট করায় নোমান মিঠু (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫ টায় সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ বলেন, বিভিন্ন সময় ইসলাম ধর্মকে অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের নিজ অ্যাকাউন্টে বিভিন্ন সময় আপত্তিকর পোস্ট করেন নোমান মিঠু নামে এক যুবক। এনিয়ে শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী শহরের অদূরে সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে নোমান মিঠু (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করে। এঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/অমি