লোহাগাড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়ায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দয়ার পাড়াস্থ বোয়ালিয়ার খালের পার্শ্বে ধানক্ষেতে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে আমাদের থানা পুলিশের একটি পুলিশি টিম ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাৎক্ষণিকভাবে লাশটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর