রাজধানীর ধোলাইপাড় এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নামে স্থাপিত ভাস্কর্যকে মূর্তি বলে উলেখ করে তা অপসারণের দাবি জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন।
আজ (শুক্রবার) জুমার নামাজের পর তারা ধূপখোলা মাঠে এক সমাবেশ আয়োজন করে। সেখানে বক্তারা এই দাবি জানায়।
বক্তারা বলেন, মূর্তির বদলে আল্লাহ, কোরআন ও হাদিসের বাণী সংম্বলিত মিনার স্থাপন করতে হবে।
পাশাপাশি তারা বলেন, বাংলাদেশ মসজিদের দেশ, আউলিয়ার দেশ, মাদ্রাসার দেশ। এদেশে কোন মূর্তি থাকতে দেয়া হবে না।সারাদেশের সড়কের মোড়ে মোড়ে মূর্তি বসানো হয়েছে সেই সব মূর্তি সরানোর জন্য আন্দোলন করা হবে। বঙ্গবন্ধুর জীবনের দর্শনে কোন মূর্তি ছিল না, তাই মূর্তি রাখাকে বঙ্গবন্ধুর আদর্শের পরিপন্থী।
বার্তাবাজার/এসজে