ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি গ্রামের গুনীজনদের স্মরণে প্রিমিয়ার লীগ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৩টায় বড়িকান্দি ফুটবল প্রিমিয়ার লীগ কমিটির উদ্যোগে বড়িকান্দি মেঘনা নদীর পাড় মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পরিদর্শক (গোয়েন্দা) হেলাল উদ্দিন ভূইয়া, বড়িকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি আতাউল হক(অটু)।
ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন বড়িকান্দি শেখ জামাল ক্লাব ফুটবল একাদশ বনাম বড়িকান্দি কিংস ক্লাব ফুটবল একাদশ। খেলায় উভয় দলই নির্দিষ্ট সময়ে কোনো গোল না করতে পাড়ায় শেষে ট্রাইবেকার এ ২-৩ গোলে জয়লাভ করেন বড়িকান্দি শেখ জামাল ক্লাব ফুটবল একাদশ।
ট্রাইবেকার শেষে অতিথিরা বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন। বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো মানুষ মাঠে বসে ও দাঁড়িয়ে খেলা উপভোগ করেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পারভেজ (হারুত), দেওয়ান আবুল ফারাহ বুলবুল, মোঃ শাহ আলম,ইউপি সদস্য গোলাপ মেম্বার, আজিজুল মেম্বার, মোঃ বাহাউদ্দীন মেম্বার, এসআই আব্দুল সালাম,তোফাজ্জল হোসেন, ফয়জুল হক সোহাগ,এস,এম,টিপু সুলতান, আবু কাউছার, অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ রেজাউল করিম।
বার্তাবাজার/অমি