শেরপুর সদরে একটি সরকারি বাজারকে নিজের বাবার সম্পত্তি দাবি করে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। যার ফলে গত এক সপ্তাহ ধরে বাজারটি কার্যত অচল হয়ে আছে। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার ইলশা বাজারের ইজারাদার অহিদুল ইসলাম। এক দশক ধরে এই বাজার ইজারা নিয়ে ব্যবসা করছেন তিনি। কিন্তু এই বাজারকে নিজের পৈত্রিক সম্পত্তি দাবি করে আসছেন প্রতিবেশী মোহন মিয়ার পরিবার। যার প্রেক্ষিতে গত শুক্রবার রাতে বাজারের প্রায় ২০টি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে মোহন মিয়া ও তার দল।
উল্লেখ্য, ৪০ বছর আগে আদালত থেকে মোহন মিয়ার পরিবারকে এই বাজারের মালিকানা দাবিতে নিষেধাজ্ঞা দেয় আদালত। কিন্তু তারা সেই নির্দেশ না মেনে বারংবার বাজার দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বার্তাবাজার/এসজে