মহামারী করোনাকালে থমকে থাকা ফুটবলকে মাঠে ফেরাতে আয়োজন করা হয় নেপাল ও বাংলাদেশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচের।
বঙ্গবন্ধুকে উৎসর্গ করা এই দুই ম্যাচের সিরিজে প্রথমটায় মুখোমুখি বাংলাদেশ-নেপাল।
সাদের বাড়িয়ে দেওয়া বল নেপালের জালে জড়িয়ে স্বাগতিকদের লিড এনে দেন নাবিব নেওয়াজ জীবন। ৮০ মিনিটে স্বাগতিকদের লিড ডাবল হয় সুফিলের গোলে।
৪-২-৩-১ ফর্মেশনে প্রথমবারের মত জাতীয় দলে সুযোগ পেয়েছেন গোলকিপার জিকো আর একমাত্র স্ট্রাইকার সুমন। এগিয়ে যাওয়ার পরে আরও ধারালো হয়ে যায় বাংলাদেশের রাইট উইং। নেপালি ডিফেন্সকে জিম্মি বানিয়ে ঐ প্রান্ত দিয়ে সুযোগ তৈরি হয়েছে একের পর এক।
ম্যাচ শেষ হবার দশ মিনিট আগে সুযোগ মিস করেননি সুফিল। ২-০ গোলে জিতে আন্তর্জাতিকে ফেরাটা স্মরণীয় করে রাখলো বাংলাদেশ।
বার্তাবাজার/এসজে