শনিবার ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

কাতার বিশ্বকাপের বাচাইপর্ব খেলতে আগামীকাল (শনিবার) ভোর সাড়ে ৬টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এর আগে রাত আড়াইটায় খেলবে কলম্বিয়া বনাম উরুগুয়ে ও সাড়ে ৫টায় মাঠে নামবে চিলি বনাম পেরু।

কাতার বিশ্বকাপে খেলতে বাইচাইপর্বে এখন পর্যন্ত ব্রাজিল ম্যাচ খেলেছে দুইটি। প্রথম ম্যাচে বলিভিয়াকে ৫ গোলে উড়িয়ে পরের ম্যাচে পেরুকেও ৪-২ গোলে হারিয়েছে তারা। দুই ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট পেলেও, আর্জেন্টিনা তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে, বাড়তি এক পয়েন্ট পাওয়ায় টেবিলের দুইয়ে আছে ব্রাজিল।

ফুল ফিট না হলেও ব্রাজিল কোচ তিতে নেইমারকে রেখেছে দলে। তবে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে কুতিনিও আর করোনায় আক্রান্ত হওয়ায় অ্যালেক্স টেলেস ও ক্যাসেমিরো থাকবেন না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর