চাকরি দেয়ার নামে প্রতারণা, প্রতারক আটক

গাইবান্ধায় চাকুরী দেয়ার নামে প্রতারণার অভিযোগে সেফ প্রজেক্ট এর চেয়ারম্যান ডাঃ মনিরুল আলম নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে সদরের এন এইচ মর্ডাণ উচ্চ বিদ্যালয় হলরুমে সেট হেলথ প্রজেক্ট এর দেড় শতাধিক চাকুরী প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহন করে।

পরীক্ষা শেষে প্রার্থীদের নিকট থেকে নগদ চার হাজার করে টাকা দাবী করে। টাকা চাওয়ার কারণ জানতে চাইলে প্রার্থীদের প্রশ্নের এলো মেলো উত্তর দিতে থাকলে মনিরুলকে ঘেরাও করে রাখে চাকুরীর প্রার্থীরা। সদর থানা পুলিশ এক সহযোগীসহকে আটক করে থানায় নিয়ে যান।

ভুক্তভোগীদের অভিযোগ প্রতারক মনিরুল লোভনীয় বেতনের মজুরী দিয়ে চাকুরী নিয়োগের বিজ্ঞাপন দেন। লিফলেট ও ফেস্টুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিজের ছবি ব্যবহার করেন এবং হাসিনা ফাউন্ডেশন নামে প্রতিষ্ঠানের অধিনে জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে স্বাস্থ্য কর্মী নিয়োগের নামে টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা করেন।

আটক মনিরুল আলম বরগুনা জেলার সদরের মওলানা সামছুল আলমের ছেলে। তার সহযোগী হামিদ সরকার গাইবান্ধা সদর থানার ঘাঘোয়া ইউনিয়নের জাভেদ আলীর ছেলে। তাকে মাস খানেক আগে জেলা ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেয় মনিরুল।

পুলিশ জানায়, অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর