অবশেষে চীনের সাথে বাইডেনের শুভেচ্ছা বিনিময় হল

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছে চীন। পাশাপাশি ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও চীনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

শুক্রবার এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়য়াং ওয়েনবিন আনুষ্ঠানিকভাবে এই অভিনন্দন বার্তা জানান বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

তাদের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের অধীনে গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে বেশ অবনতি ঘটে। দুই দেশের সম্পর্ক এত অবনতি এর আগে কখনো হয়নি।

ওয়াং ওয়েনবিন বলেন, ‘আমরা আমেরিকানদের পছন্দকে সম্মান করি। মি. বাইডেন ও কমলা হ্যারিসকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। চীন বোঝে যে যুক্তরাষ্ট্রের আইন ও পদ্ধতি অনুযায়ীই মার্কিন নির্বাচনের ফলাফল নির্ধারিত হবে।

এত দিন পর্যন্ত বাইডেনকে অভিনন্দন না জানানো গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে চীন, রাশিয়া ও মেক্সিকো ছিল। চীনের অভিনন্দনের পর এখন রাশিয়া ও মেক্সিকোর পক্ষ থেকে কী বার্তা আসে, সেটাই দেখার বিষয়। এর আগে চীন বলেছিল, বাইডেন নিজেকে জয়ী ঘোষণা করেছেন বলে তাদের নজরে এসেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর