মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আলফাডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ

ফ্রান্স সরকারের সহযোগিতায় বাকস্বাধীনতার নামে বহুল সমালোচিত ম্যাগাজিন শার্লি এবদো কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্মকে অবমাননা করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় বানা একতা সংঘের উদ্যোগে বানা ও পাঁচুড়িয়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচিতে অংশ নেয় বানা ও পাঁচুড়িয়া ইউনিয়নের সর্বস্তরের রাসুল প্রেমিক তৌহিদী জনতা।

সমাবেশে মিঠাপুর মাদ্রাসার মুহতামিম মুফতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও শিরগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ্ এর সঞ্চালনায় বক্তৃতা দেন, মাওলানা আকবার হোসেন, মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাওলানা রফিকুল ইসলাম, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবীর, বানা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজ ইসলাম খোকন, বানা একতা সংঘের পক্ষ থেকে শেখ নজরুল ইসলাম, সেলিমুজ্জামান মিন্টু, নূর মোহাম্মদ ও হাচান শেখ প্রমুখ।

সমাবেশ শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি বানা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর