আমরা ক্লান্ত হলেও করোনা ক্লান্ত হচ্ছে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনায় সম্ভবত আমরা করোনায় ক্লান্ত হয়ে পড়ছি। কিন্তু এই ভাইরাস ক্লান্ত হচ্ছে না বলে মন্তব্য করেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেবরিয়াসুস। করোনা মহামারী থেকে বাঁচতে বিশ্ব যখন একটি কার্যকর টিকার অপেক্ষায় আছে, তখন তার কাছে থেকে এমন মন্তব্য এসেছে।

কোভিড-১৯ রোগ বিস্তারের পর থেকে গত ১১ মাসে বিশ্বজুড়ে ১২ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরমধ্যে এক-চতুর্থাংশের মৃত্যুর ঘটনা ঘটেছে ইউরোপে। যদিও বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ১০ শতাংশের বাস এ মহাদেশটিতে। ইউরোপের উন্নত হাসপাতালগুলোও মৃত্যুর এ মিছিল ঠেকাতে পারছে না।

টেড্রোস বলেন, সম্ভবত আমরা করোনায় ক্লান্ত হয়ে পড়ছি। কিন্তু এই ভাইরাস ক্লান্ত হচ্ছে না। ইউরোপীয় দেশগুলো লড়াই করছে, কিন্তু ভাইরাসের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। এমনকি এটা বন্ধেরও কোনো ব্যবস্থা নেই।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর