পঞ্চগড়ে কিন্ডারগার্টেন শিক্ষকদের নিয়ে দিনব্যাপি দুটি স্কাউটিং বিষয়ক ইউনিট লিডার ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চ বিদ্যালয়ে এই ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপ পরিচালক মো. আব্দুর রশিদ।
এ সময় অন্যান্যের মধ্যে পঞ্চগড় জেলা স্কাউটসের সম্পাদক মো. মফিজুল ইসলাম, কোষাধ্যক্ষ দিপক চন্দ্র সরকার বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার ট্রেনার আরিফ হোসেন চৌধুরী।
বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চল পঞ্চগড় জেলার কিন্ডারগার্টেনের শিক্ষকদের জন্য স্কাউটিং বিষয়ক ৪৬৪ ও ৪৬৫ তম ইউনিট লিডার ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করে। এতে জেলার ৮০ জন শিক্ষক অংশ নেন।
দিনব্যাপি ওরিয়েন্টেশন কোর্সে স্কাউটসের দিনাজপুর অঞ্চলের ৮ জন প্রশিক্ষক বিভিন্ন সেশন পরিচালনা করেন।
বার্তাবাজার/অমি