চলছে বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার খেলা। শুক্রবার বিকাল ৫টায় শুরু হওয়া এই ম্যাচে বাংলাদেশ দলের ৯ নম্বর জার্সি পরিহিত জীবন চমৎকার এক গোলের মাধ্যমে দলকে এগিয়ে নিয়ে গেছেন। প্রথমার্ধের ১৭ মিনিটে তিনি গোলটি বেশ চমৎকারভাবে আদায় করে নেন।
এর আগে দীর্ঘ প্রায় দশ মাস পর নেপালের বিপক্ষে লড়াই দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরে বাংলাদেশ। বাংলাদেশ টেলিভিশন এবং নতুন খেলার চ্যানেল টি-স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে। ধারাবিবরণী দিচ্ছে বাংলাদেশ বেতার।
বাংলাদেশ সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল এ বছর ২৩ জানুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সেটি ছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের সেমিফাইনাল। বাংলাদেশ হেরেছিল ৩-০ গোলে। তারপর আর ফুটবল মাঠে নামা হয়নি লাল-সবুজ জার্সিধারীদের।
বার্তাবাজার/এসজে