সরিষাবাড়ীতে স্বাস্থ্যকর্মীদের সাথে তথ্য প্রতিমন্ত্রীর আলোচনা সভা

জামালপুরের সরিষাবাড়ীতে সকল ইউনিয়নের সদ্য নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি।

শুক্রবার সকালে দৌলতপুরস্থ তার নিজ বাড়িতে এ আলোচনা সভা করেন তিনি।

ছবি: বার্তা বাজার।

এসময় তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি বলেন, দেশের জন্য ও দেশের মানুষের জন্য আওয়ামী লীগ সবসময় যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন তার সমস্ত মন, প্রাণ দিয়ে এ দেশের মানুষকে ভালোবেসে তাদের সেবা করে গেছেন। তেমনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছেন।

এসময় তারাকান্দি ট্রাক ও ট্যাঙ্কলড়ী মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারন সম্পাদক আশরাফুল আলম মানিক, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহাম্মেদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী সুমন চাকলাদার, জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বণিক সমিতির সাধারন সম্পাদক ও আওনা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন রাঙ্গাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর