চট্টগ্রামে দুই ইয়াবা পাচারকারীকে ২০ হাজার পিস ইয়াবা সহ আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শুক্রবার (১৩ নভেম্বর) কক্সবাজার থেকে মিনিট্রাকে করে নারায়ণগঞ্জ যাওয়ার পথে চট্টগ্রাম কর্ণফুলী টোল প্লাজা এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মনির ও সুমন নামে দুইজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি চট্টগ্রামের পরিদর্শক ফজলুল কাদের চৌধুরী বলেন, আটক সুমন ও মনির মিনি ট্রাকের চালক ও সহকারী। পণ্য পরিবহনের আড়ালে তারা দীর্ঘদিন যাবত ইয়াবা পাচার করে আসছিলো। কক্সবাজার থেকে নারায়ণগঞ্জ ইয়াবা পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে কর্ণফুলী টোল প্লাজা এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মনির ও সুমন নামে দুইজনকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বার্তাবাজার/অমি