বগুড়ায় গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

বগুড়ায় ২১ কেজি গাঁজাসহ তিন মাদক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ ৫টি সীমকার্ডসহ ৩টি মোবাইল জব্দ করা হয়।

আটককৃতরা হলো- লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার মৃত আব্দুর জব্বারের ছেলে আব্দুল হামিদ (৫৮), মৃত অমূল্য মণ্ডলের ছেলে সুমন মণ্ডল (২৭) এবং হাতিবান্ধা থানার নুর হোসেনের ছেলে নবীন হোসেন (২৬)।

র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার স্বজল কুমার সরকার জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদকের বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর