বাসা ভাড়া আদায় করতে গিয়ে ভাড়াটিয়াকে পিটিয়ে হত্যা!

নারায়ণগঞ্জ সদরে বাসা ভাড়া আদায় করাকে কেন্দ্র করে মেহেদী হাসান নামের এক ভাড়টিয়াকে তার বাড়িওয়ালা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল (বৃহস্পতিবার) রাতে উপজেলার নলুয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

ঘটনার পর থেকেই বাড়িওয়ালা রানা মিয়া ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছে।

পুলিশ জানায়, ভাড়াটিয়া মেহেদীর কাছে বাড়িওয়ালা রানা গত মাসের ভাড়া বাবদ ১৫০০ টাকা পেতেন। গতরাতে ভাড়া আদায়ের জন্য মেহেদীর ছেলে আল আমিনের সাথে কথ কাটাকাটি হয় রানার। এক পর্যায়ে আল আমিনকে রানা মারধরও করেন।

এক পর্যায়ে আল আমিনের বাবা মেহেদী হাসান গিয়ে রানাকে থামানর চেষ্টা করেন। কিন্তু রানা তাকেও মারধর করে ধাক্কা মেরে ফেলে দেন। ঘটনাস্থলেই মেহেদী জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাঁকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহতের ছেলে আল আমিন জানান, ‘পাওনা টাকার জন্য বাড়িওয়ালা রানা আমাকে মারধর করছিলেন। খবর পেয়ে বাবা এসে রানাকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে বাড়িওয়ালা রানা ও তাঁর পরিবারের লোকজন বাবাকে পেটানো শুরু করে। তারা আমার বাবাকে পিটিয়ে হত্যা করেছে।

নারায়ণগঞ্জ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, অভিযোগ পেয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রানা ও তাঁর পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর