ঝিনাইদহ ঔষধ প্রশাসন অধিদপ্তরের ২ সহকারী পরিচালকের বিদায় ও সংবর্ধনা

ঝিনাইদহ ঔষধ প্রশাসন অধিদপ্তরের বিদায়ী ও সদ্য যোগদনকৃত ও সহকারী পরিচালককে সংবর্ধণা প্রদান করা হয়েছে।

শুক্রবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ডিএইচএমএম ডক্টরস এ্যাসোসিয়েশন ও জেলা হোমিও প্যাথিক এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

জেলা হোমিও প্যাথিক এ্যাসোসিয়েশন জেলা শাখার উপদেষ্টা ডা: রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভায় অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের বিদায়ী সহকারী পরিচালক নাজমুল হাসান ও সদ্য যোগদানকৃত সহকারী পরিচালক রেহান হাসান।

বাংলাদেশ ডিএইচএমএম ডক্টরস এ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি ও জেলা হোমিও প্যাথিক এ্যাসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: বশির উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র সাধারণ সম্পাদক সোহেল রানা, জেলা হোমিও প্যাথিক এ্যাসোসিয়েশন জেলা শাখার সহ-সভাপতি ডা: রফিকুল ইসলামসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে ঝিনাইদহের ৬ টি উপজেলা ও মাগুরা জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ অংশ নেয়। আলোচনা সভায় বক্তারা সংবর্ধিত অতিথিদের পেশাগত কাজের সফলতা কামনা করেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর