ভারতের মাছে করোনাভাইরাস, আমদানি বন্ধ করল চীন

এবার ভারত থেকে আমদানিকৃত মাছের নমুনায় মিলল করোনাভাইরাস। একারণে সাময়িকভাবে ভারত থেকে মাছ আমদানি বন্ধ করে দিয়েছে চীন। ভারত থেকে চীন প্রচুর পরিমাণে মাছ আমদানি করে। খবর আনন্দবাজারের।

চীন জানিয়েছে, সম্প্রতি ভারতের একটি প্রতিষ্ঠানের পাঠানো সামুদ্রিক মাছের নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষায় সেই মাছে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপরই আপাতত এক সপ্তাহের জন্য ওই প্রতিষ্ঠান থেকে মাছ আমদানি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে চীন।

শুধু ভারতই নয়, ইন্দোনেশিয়ারও একটি প্রতিষ্ঠান থেকে আমদানি করা মাছে করোনাভাইরাসের উপস্থিতি মেলার অভিযোগ উঠেছে। এক সপ্তাহের জন্য ওই প্রতিষ্ঠানের মাছও নেওয়া হবে না বলে বিবৃতি জারি করেছে চীন।

উল্লেখ্য, করোনার বিরুদ্ধে এখনও লড়াই চালাচ্ছে চীন। যদিও কোভিড ১৯-কে তারা অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। সে দেশের উহানেই প্রথম করোনার সংক্রমণ ছড়িয়েছিল।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর