বাকশাল গঠন করে আ’লীগই এদেশের গণতন্ত্রের কবর দিয়েছিল: ফখরুল

বাকশাল গঠন করে আ’লীগই এদেশের গণতন্ত্রের কবর দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আজ (শুক্রবার) আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রের জন্য বড় অন্তরায় আওয়ামী লীগ, বিএনপি নয়। তারাই দেশের গণতন্ত্র ধ্বংস করেছে। এ দেশের গণতন্ত্রের প্রধান অন্তরায় আওয়ামী লীগ। ডিজিটাল সিকিউরিটি আইনসহ বিভিন্ন আইন করেছে তারা, যা গণতন্ত্রের পক্ষে নয়।’

নিজ দলের সম্পর্কে তিনি জানান, বিএনপির অভ্যন্তরে কোনো দ্বন্দ্ব নেই। প্রতি শনিবার আমাদের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে সব বিষয়ে সিদ্ধান্ত হয়। বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে।

খালেদা জিয়ার বিষয়ে তিনি জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হলেও মানসিকভাবে রাজনীতিতে সক্রিয় রয়েছেন। আমাদের রাজনীতিতে তাঁর প্রভাব রয়েছে। তিনি রাজনীতি থেকে যাননি, যাবেন না। তাঁর অস্তিত্ব গভীরভাবে দেশের জনগণের মাঝে আছে।

বৃহস্পতিবার রাজধানীতে বাসে আগুনের বিষয়ে তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র না থাকলে দুষ্কৃতকারীরা এমন নাশকতা চালায়। সরকারের কিছু এজেন্ট থাকে, যারা স্যাবোটাজ করে ভালো আন্দোলন বাধাগ্রস্ত করতে গাড়ি পুড়িয়ে নাশকতা চালায়, এমন নাশকতার তীব্র নিন্দা

অনুষ্ঠানে ডিআরইউর কার্যনির্বাহী কমিটির সদস্য মঈনুল আহসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম আজাদ। এতে মির্জা ফখরুলের জীবনী পাঠ করেন সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর