আগামী তিন দিনে রাতের তাপমাত্রা কমতে পারে

ঢাকাসহ সারাদেশে চলতি মাসের প্রথম দিকে শীতের আবহ চলে এসেছে। তবে গত কয়েক দিন ধরে দেশের তাপমাত্রা কিছুটা বেড়েছে। এভাবে আরও দু-একদিনে থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আগামী তিন দিনে রাতের তাপমাত্রা কমতে পারে।

আজ (শুক্রবার) পূর্বাভাসে আবহাওয়ার অফিস এসব তথ্য জানিয়েছে।

সকাল ৯টা থেকে আগামী চব্বিশ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই ২৪ ঘণ্টা পরবর্তী ৩ দিনে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজও তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর