দ্বিতীয় বিয়ে করতে চলেছেন আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক আসগর আফগান। এরই মধ্যে তার দ্বিতীয় বিয়ের বাগদান হয়ে গেছে। প্রথম সংসারে এক ছেলে ও ৪ মেয়ে রয়েছে আসগরের।
আফগান ক্রিকেট বোর্ডের সাবেক মিডিয়া ম্যানেজার ইব্রাহিম মোমাদঁ এ খবরটি নিশ্চিত করেছেন।
টুইটারে মোমাদঁ লিখেছেন, ‘আফগানিস্তান জাতীয় দলের অধিনায়ক আসগর আফগান দ্বিতীয় বিয়ের জন্য বাগদান সেরেছেন। তার প্রথম স্ত্রীর সংসারে এক ছেলেসহ ৫ সন্তান রয়েছে। জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা অধিনায়ক।’
তবে বিয়ের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি আফগান অধিনায়ক। প্রথম স্ত্রীকে তালাক দিয়েছেন কি না- এ বিষয়েও বিস্তারিত জানা যায়নি।
বার্তাবাজার/কে.জে.পি