করোনায় আক্রান্ত হুইপ স্বপন

এবার করোনায় আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। গতকাল বৃহস্পতিবার রাতে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

শুক্রবার (১৩ নভেম্বর) হুইপ স্বপন নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘আমি গতকাল থেকে করোনা আক্রান্ত। আমার স্ত্রী গত ১১ দিন ধরে আক্রান্ত। অনূগ্রহপূর্বক আমাদের জন্য দোয়া করবেন। ’

হুইপ রাজধানীতে তার নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর