আজ বিকেলে সংবাদ সম্মেলন করবে বিএনপি

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ বিকেলে এই সংবাদ সম্মেলন হবে। এতে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনে উপনির্বাচন হয়। নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে তা প্রত্যাখ্যান করে বিএনপি।

এদিকে নির্বাচন চলাকালে অন্তত ৯ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার দুপুর পর্যন্ত দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে মোট ৮টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার নিন্দা জানিয়েছে বিএনপি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর