করোনাকে ‘বিয়ার ভাইরাস’ আখ্যা দিয়ে নিজেই আক্রান্ত

করোনা ছড়িয়ে পড়ার শুরুর দিকে ভাইরাসটিকে ‘বিয়ার ভাইরাস’ (মদ্যজাত ভাইরাস) হিসেবে আখ্যা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান ডন ইয়াং। করোনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে এবার নিজেই আক্রান্ত হলেন। গতকাল বৃহস্পতিবার এক টুইটে এ তথ্য জানান তিনি।

টুইটে ৮৭ বছর বয়সী এই রিপাবলিকান বলেন, আমার করোনা টেস্টে পজিটিভ ফলাফল এসেছে। আমি নিজেকে এখনো শক্তিশালী অনুভব করছি, স্বাস্থ্যবিধি মেনেই সব কাজ করছি, আলাস্কার বাড়িতেই আছি এবং সবার থেকে বিচ্ছিন্ন আমি।

এনডিটিভি বলছে, করোনা মহামারি শুরুর দিকে গত মার্চে এক ভাষণে ডন ইয়াং ভাইরাসটিকে ‘বিয়ার ভাইরাস’। মেক্সিকান এক মদ্যপ কোম্পানি করোনা নামে একটি বিয়ার প্রস্তুত করে যা উত্তর আমেরিকান অঞ্চলে জনপ্রিয়। ডন ইয়াং ঠাট্টা করে ওই বিয়ারের সঙ্গে করোনার তুলনা করেছেন। তিনি বলেছিলেন, আমি একে বিয়ার ভাইরাস বলি, আপনাদের কি তা পছন্দ হয়েছে? যাইহোক, ভাইরাসটি বয়স্ক মানুষের ওপর সংক্রমণ ঘটায়। আমি তাদেরই একজন। কিন্তু তাই বলে সব কাজকর্ম বন্ধ করে ঘরে বসে থাকা যাবে না। নিত্যদিনের কাজ অব্যাহত রাখতে হবে আমাদের।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর